বামনগোলা ব্লকে বন্যার জলে বেশী ক্ষতিগ্রস্থ তিনটি গ্রাম পঞ্চায়েত মদনাবতি অঞ্চল, গোবিন্দপুর মহেশপুর অঞ্চল, চাঁদপুর। পাঁচদিন পর জল কিছুটা কমেছে। বানভাসিদের স্বেচ্ছাসেবী জনদরদি মানুষেরা খাবার ও ওষুধ বিতরন করছেন। কলোনিহাটের এক গ্রামীণ চিকিৎসকের সহযোগিতায় গোবিন্দপুর মহেশপুরের সাস্থোবাদ বটতলায় মালবাজার বানভাসিদের বিনামূল্য ওষুধ বিতরন করা হয় প্রায় ১০০ টি পরিবারের মধ্যে।মালদার রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এদিন সদস্যরা গিয়ে পাঁচ দিন পর বন্যার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। যারা স্কুলে, রাস্তার ধারে আছেন বেশীর ভাগ লোকজনকে শুকনো খাবার রান্না করা খিচুরি, জল দিতে পেরেছেন। স্বেচ্ছাসেবী সংস্থারা সাধারন মানুষের জন্য এগিয়ে আসায় তাদেরকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
মালদা